সমুদ্রে নিজেদের ক্ষমতা আরও বৃদ্ধি করতে চলেছে ভারত
দি নিউজ লায়ন; দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে এবং সুরক্ষিত রাখতে নৌসেনার জন্য ৫০,০০০ কোটি টাকা খরচ করে ছ’টি সাবমেরিন তৈরির প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। পি-75 নামের এই মেগা প্রকল্পে, দুটি দেশীয় সংস্থা গাঁটছড়া বাঁধবে বিদেশী সংস্থার সঙ্গে। সাবমেরিনগুলি নির্মাণ করা হবে কৌশলগত অংশীদারিত্বের মডেলের অধীনে।
ভারতের দুটি সংস্থা হল- সরকারি মালিকানাধীন মাজাগাঁও ডক লিমিটেড (MDL) এবং এল অ্যান্ড টি গ্রুপ (L & T)। অপরদিকে বিদেশি সংস্থাগুলির মধ্যে জার্মানি, স্পেন ও রাশিয়ার একাধিক প্রতিরক্ষা সংস্থা রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে এক বিশেষ বৈঠকে এই প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়। পি-75, এই প্রকল্পের অধীনে নৌবাহিনীর জন্য যে ৬টি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন (Submarine) তৈরি হবে তা স্করপিন-ক্লাস সাবমেরিনের থেকেও বড় হবে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের (ASCM) পাশাপাশি প্রতিটি বোটে কমপক্ষে ১২টি ল্যান্ড অ্যাক ক্রুজ মিসাইল (LACM) ধারণ করার ক্ষমতা রাখবে।

Post a Comment